ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পর্নো ভিডিও সরবরাহ করায় গ্রেফতার ৭

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ২০ জানুয়ারি ২০২২
পর্নো ভিডিও সরবরাহ করায় গ্রেফতার ৭
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর বদলগাছীতে পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত ৯টায় বদলগাছী হাটখোলা বাজার পুরাতন ব্রিজ রোড কথিত জজ মার্কেটের দোতলা হতে তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার সকাল ৯টায় র‌্যাব ৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার জগন্নাথপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে আনিছুর রহমান, ফয়জাবাদ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে রনি আহম্মেদ, কামারবাড়ী গ্রামের নারায়ন পাহান এর ছেলে উপেন পাহান ও রামদাস পাহানের ছেলে পবিত্র পাহান, দেউলিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে রনি হোসেন, হাঁপানিয়া গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম এবং শেনপাড়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথ প্রামানিকের ছেলে শ্যামল চন্দ্র প্রামানিক।

Advertisement

আরো পড়ুন: মেরিন ড্রাইভে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কোম্পানি স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে বুধবার (১৯ জানুয়ারি) রাত সোয়া ৮টায় বদলগাছী হাটখোলা বাজার পুরাতন ব্রিজ রোড এলাকায় অভিযান চালায় র‌্যাবের সদস্যরা।

এ সময় সেখানে জজ মার্কেটের দোতলা থেকে সাতটি সিপিইউ, আটটি হার্ডডিস্ক, সাতটি মনিটর, সাতটি মাউস, ২১টি  বিভিন্ন ক্যাবল এবং সাতটি কী-বোর্ডসহ পর্নো ভিডিও সরবরাহকারী সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে বদলগাছী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!