রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ
বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩৩ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণে অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর স্বামী প্রবাসী। তিনি তিন বছর ধরে সৌদি আরবে থাকেন।
বুধবার সকালে ধর্ষণের শিকার ঐ গৃহবধূ বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা করেছেন। মামলায় ৩০ বছর বয়সী ওমর ফারুক নামে একজনকে আসামি করা হয়েছে। এর আগে চলতি বছরের গত ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে ধর্ষণের ঘটনা ঘটে।
অভিযুক্ত ওমর ফারুক উপজেলার হরিনমারা দক্ষিণপাড়া গ্রামের আহম্মদ আলী প্রামাণিকের ছেলে।
.png)
আরো পড়ুন: দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলা কেটে হত্যা
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার কারণে মাঝে মধ্যেই তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন ফারুক। সর্বশেষ ১৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূ ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এ সুযোগে তার শোয়ার ঘরে গোপনে প্রবেশ করে লুকিয়ে থাকেন ফারুক। ওয়াশরুম থেকে ঘরে ফিরলে ফারুক তার মুখ চেপে ধর্ষণ করেন। একপর্যায়ে ঐ গৃহবধূর ছেলে ঘটনাটি দেখে চিৎকার শুরু করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে কৌশলে পালিয়ে যান ফারুক।
জানতে চাইলে আদমদীঘি থানার ওসি মো. জালাল উদ্দীন বলেন, ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।