ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫, ২২ জানুয়ারি ২০২২
ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
মেহেদি হাসান স্বপন

ঝিনাইদহের শৈলকুপায় বাড়ি থেকে ডেকে নিয়ে মেহেদি হাসান স্বপন নামে ২৮ বছরের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে তাকে পিটিয়ে জখম করা হয়।

নিহত মেহেদি হাসান উপজেলার রুটিয়া ইউনিয়নের তালতলা গ্রামের দবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

Advertisement

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেহেদির মুঠোফোনে কল আসে। ফোন পেয়ে পার্শ্ববর্তী বাজারের উদ্দেশ্যে যান তিনি। বাড়ি থেকে বেরিয়ে বাজারের কাছে তালতলা ব্রিজের ওপর গেলে কয়েকজন লোক তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান, নিহত মেহেদি শুধু তার সামাজিক দলের লোকই না বরং একজন ভালো কর্মী। এ হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নিয়ে ফায়দা লুটতে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) মহসিন আলী জানান, ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী কায়সার টিপু দুজনই মেহেদিকে নিজেদের সমর্থক বলে দাবি করছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!