দৌলতপুর থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, নতুন রাস্তা মোড় পৌঁছানোমাত্র আকস্মিক এক লোক প্রশান্ত কুমারের মোটরসাইকেলের সামনে এসে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি প্রশান্ত কুমারের শরীরের ওপরে দিয়ে চলে যায়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরো পড়ুন >>> গভীর রাতে মাকে জাপটে ধরতেই প্রতিবেশীর পুরুষাঙ্গ কাটল মেয়ে
.png)
তিনি আরো জানান, এ সময় সুজিত বিশ্বাস নামে মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি। নিহতের লাগ মর্গে প্রেরণ করা হয়েছে।
মোটরসাইকেল আরোহী সুজিত বিশ্বাস জানান, সকালে তারা গোপালগঞ্জ থেকে মোটরসাইকেল সার্ভিস করার জন্য খুলনায় এসেছিলেন। দুপুর ২ টার দিকে নতুন রাস্তা গোলচত্বরের সামনে এলে তারা একজনকে সাইড দেওয়ার জন্য দাঁড়ানো মাত্র পেছন থেকে একটি ট্রাক তাদের আঘাত করে। পরে স্থানীয়দের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পেরে হাসপাতালে আসে।