ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেলপারকে নিজের আসনে বসিয়ে ঘুমাচ্ছিলেন চালক, এরপর...

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ২৪ জানুয়ারি ২০২২
হেলপারকে নিজের আসনে বসিয়ে ঘুমাচ্ছিলেন চালক, এরপর...
সার বোঝাই ট্রাক খাদে ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনায় ঘন কুয়াশায় সার বোঝাই একটি ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার দুজনই গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৫ টার দিকে আমতলি-কুয়াঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশায় ট্রাকটি আমতলি-কুয়াঘাটা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর চালক বেরিয়ে আসলেও হেলপার তোতা  ট্রাকের মধ্যে আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের আমতলী ও পটুয়াখালীর ২টি ইউনিট একটানা ৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। 

দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক তুহিন জানান, যশোরের নওয়াপাড়া থেকে ৪শ বস্তা সার নিয়ে পটুয়াখালীর গলাচিপা যাচ্ছিল তারা। লেবুখালী ব্রিজ পেরিয়ে আসার পর তার ঘুম ভাব এলে হেলপার তোতাকে চালকের আসনে বসিয়ে সে পাশে বসে ছিলো। আমতলি শাখারিয়া গলাচিপা সীমান্তে এসে হেলপার পথ হারিয়ে কুয়াঘাটা সড়কে ট্রাক নিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

Advertisement

ফায়ার সার্ভিস পটুয়াখালী স্টেশনের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, সার বোঝাই ট্রাক খাদে পড়ার সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। পটুয়াখালীর ফায়ার সার্ভিসের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়। 

তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য ছিল আটকে পরা হেলপারকে অক্ষত অবস্থায় উদ্বার করা। তার দুটি পা আটকে ছিলো। পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় প্রায় ৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে হেলপারকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, ট্রাক দুর্ঘটনার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!