[ দেশজুড়ে ]
বাড়ছে সংক্রমণ, তৎপর প্রশাসন
স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা
পর্যটন অধ্যুষিত সীমান্তবর্তী মৌলভীবাজারে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের হার। তবে করোনা মোকাবিলায় তৎপর রয়েছে জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি মানাতে করা হচ্ছে জরিমানা।
করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ৯১ জনকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা রোধে বরাবরের মতোই কঠোর রয়েছে প্রশাসন। স্বাস্থ্যবিধি মানাতে মাঠে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। কেউ স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করা হচ্ছে।
.png)
মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার এ জেলায় ১৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৪৪ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!