নিহত জোহর আলী শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বেতাগিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন- বৃদ্ধের ছেলে ৫০ বছর বয়সী জসিম মিয়া ও নাতি ২৫ বছরের মো. নাহিদ মিয়া।
জানা গেছে, বৃদ্ধ জোহর আলীর চুল বড় রাখা ও পারিবারিক কলহ নিয়ে ২১ জানুয়ারি দুপুরে ছেলে ও নাতির সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দাদাকে কাঠের চেয়ার দিয়ে তলপেটে আঘাত করেন নাহিদ। গুরুতর অবস্থায় তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা পর অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানেই বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।
.png)
এলাকাবাসী ও স্বজনরা অভিযোগ করে বলেন, দাদাকে চেয়ার দিয়ে পেটানোর সময় নাহিদকে সাহায্য করেন তার বাবা জসিম।
এ বিষয়ে জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার বলেন, বৃদ্ধ জোহর আলী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে ছেলে ও নাতির আঘাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।