[ দেশজুড়ে ]
পাতিলসহ ‘জিনের বাদশা’ গ্রেফতার
গ্রেফতার কথিত জিনের বাদশা জাকির হোসেন (ছবি: সংগৃহীত)
কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কথিত জিনের বাদশা জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) কুমিল্লার দাউদকান্দির উপজেলার গৌরিপুর এলাকা থেকে তাকে পাতিল-কবজসহ গ্রেফতার করা হয়। জাকির হোসেনের বাড়ি বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার সলিয়াবাকপুরে।
শনিবার দুপুরে ক সংবাদ সম্মেলনে কুমিল্লা র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আরো পড়ুন: তিনদিনের পরিচয়েই হলো দেখা, অতঃপর ধর্ষণ করে মাথা কেটে হত্যা
.png)
তিনি জানান, জিনকে পাতিল বন্দি করা এবং অলৌকিক ক্ষমতার অধিকারী করার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে জাকির হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগী আবুল খায়েরের ছেলে ‘জিনের বাদশার’ কাছে প্রতারিত হয়ে র্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত জাকিরের নিজ বাসা থেকে শুক্রবার রাতে ‘জিন বন্দীর’ কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মাটির পাতিল ও তাবিজ-কবজ উদ্ধার করে র্যাব।
এছাড়া জাকিরের বিরুদ্ধে ভুক্তভোগীর অজান্তে আবুল খায়েরের বড় মেয়েকে প্রভাবিত করে কাবিন ও সাক্ষী ছাড়াই বিয়ের অভিযোগ রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!