ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মা-নানির চোখের সামনেই লাশ হলো ওয়াফরা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ৩১ জানুয়ারি ২০২২
বিয়েবাড়ি থেকে ফেরার পথে মা-নানির চোখের সামনেই লাশ হলো ওয়াফরা
নিহত শিশু ওয়াফরা

মা ও নানির সঙ্গে আত্মীয়ের বিয়েতে গিয়েছিল ৬ বছরের শিশু ওয়াফরা। বিয়েবাড়ি থেকে ফেরার পথে অটোরিকশা উল্টে তার নিচে চাপা পড়ে সবার চোখের সামনেই লাশ হতে হলো তাকে। এ ঘটনায় তার মা ও নানিসহ ৩ জন আহত হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালমুঘাট সোয়াজনিয়া রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওয়াফরা ঐ উপজেলার কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোহাম্মদ আইয়ুবের কন্যা।

ওয়াফরার আহত মা আফসানা বুলবুল, নানী সাকেরা বেগম (৬৫) ও মামা আবুল কায়েস বর্তমানে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নিহত ওয়াফরার মামা আবুল মনসুর মো. মহসিন বলেন, ডুলাহাজারার সোয়াজনিয়ায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে আমার ভাই-বোন ও মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল ভাগনি ওয়াফরা। পথে নবনির্মিত রেললাইনের পাশের খাদে পড়ে উল্টে যায় তাদের অটোরিকশা। ঐ সময় অটোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। আমার মা, বোন ও ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়।

চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, শিশু ওয়াফরার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!