ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ৪৭০ বস্তা চালসহ দুইজন আটক

কুষ্টিয়া প্রতিনিধি  
প্রকাশিত: ১৮:৫১, ১ ফেব্রুয়ারি ২০২২
কুষ্টিয়ায় ৪৭০ বস্তা চালসহ দুইজন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় আত্মসাৎ করা ৪৭০ বস্তা বাসমতি চালসহ মনিরুল ইসলাম ও আলমগীর নামে দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসপি খাইরুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

আটক দুজন হলেন সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চর ছলিমাবাদ গ্রামের নুর মোহাম্মদের ছেলে মনিরুল ইসলাম ও টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গৌরীশ্বর গ্রামের হবিবরের ছেলে আলমগীর।

এসপি খাইরুল আলম জানান, কুষ্টিয়ার খাজানগর এলাকায় মেসার্স নুর অটো রাইচ মিলের মালিক আমিরুল ইসলাম একটি কাভার্ড ভ্যানের মাধ্যমে ২৫ কেজি ওজনের ৪২০ বস্তা ও ৫০ কেজি ওজনের ৫০ বস্তা বাসমতি চাল নারায়ণগঞ্জ জেলার স্মরণী চট্টগ্রাম রোড হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট এজেন্সী মেসার্স মিতু রাইচের মালিক মোক্তার হোসেনের কাছে গত ৪ জানুয়ারি পাঠায়। কাভার্ড ভ্যানের চালক চাল জমা না দিয়ে মনিরুল ইসলাম ও আলমগীর সহযোগিতায় ৪৭০ বস্তা চাল আত্মসাৎ করেন। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় নূর অটো রাইচ মিলের মালিক বাদী হয়ে অভিযোগ দায়ের করে।

Advertisement

মডেল থানার তত্বাবধানে নবগঠিত সাইবার ক্রাইম ইউনিট দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে এ বিষয়ে মামলা তদন্তাধীন আছে বলে তিনি জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফাসহ পুলিশ বাহিনীর কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!