ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির মুকসুদপুর থানা পরিদর্শন 

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ৫ ফেব্রুয়ারি ২০২২
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির মুকসুদপুর থানা পরিদর্শন 
মুকসুদপুর থানা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা

গোপালগঞ্জের মুকসুদপুর থানা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা। শনিবার ( ৫ ফেব্রুয়ারি ) দুপুরে তিনি এ পরিদর্শন করেন। এ সময় তিনি মুকসুদপুর থানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) শাহীনুর চৌধুরী, মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমানসহ মুকসুদপুর থানায় কর্মরত সব পুলিশ সদস্য।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা বিপিএম (বার) পিপিএম স্যার মুকসুদপুর থানার বার্ষিক কার্যক্রম পরিদর্শন করেছেন। মুকসুদপুর থানার সার্বিক কার্যক্রমের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। মুকসুদপুর থানার কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!