শনিবার বিকেলে কলারোয়া পৌর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ঐ উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের আবদুল আজিজের ছেলে তবিবর রহমান।
তিনি বলেন, বিভিন্ন সময় আমার কাছ থেকে ৬০ হাজার টাকার ফেনসিডিল কিনেছিলেন একই এলাকার মাদক কারবারি আবদুল্লাহ হোসেন। সেই টাকা না দিয়ে তার কণ্ঠ নকল করে হয়রানি করছেন। মাদক বেচাকেনার অপরাধে কলারোয়া থানার পুলিশ আমাকে গ্রেফতার করে।
.png)
তবিবর বলেন, আবদুল্লাহ আমাকে ঐ টাকা দিতে অস্বীকৃতি জানান। আমি বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করি। কিন্তু আবদুল্লাহ আমার পাওনা টাকা না দিয়ে হয়রানি করছেন। আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার এবং আমার টাকা ফেরত পাইয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
তবিবর রহমান গত ১ জানুয়ারি জেল থেকে বের হয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধার সামনে ১০১ বার কান ধরে ওঠবস করে মৌখিক ভাবে মুচলেকা দেন, আর কোনো দিন সে ফেনসিডিল বিক্রি করবেন না। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে টাকা ফেরত পেতে কলারোয়া থানার পুলিশ ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।