রেললাইনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই আসামি রিমান্ডে
নরসিংদীর ঘোড়াশালে স্বামীর সঙ্গে রেললাইনে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূর স্বামীর মামলায় দুই আসামিকে একদিন করে রিমান্ড দিয়েছে আদালত। সোমবার নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নরসিংদী রেওলয়ে পুলিশফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী। তিনি জানান, তিনদিনের রিমান্ড চাইলে আদালত দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে।
আসামিরা হলো- ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া এলাকার শাহ আলমের ছেলে রাজিব ও চামড়াবো এলাকার নজরুল ইসলামের ছেলে রিফাত। ওপেনার নামে আরেক আসামি পলাতক।
.png)
গত শনিবার রাতে ঘোড়াশাল রেলস্টেশনে স্বামীর সঙ্গে ঘুড়তে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ঐ গৃহবধূ। ঐ সময় কৌশলে ৯৯৯-নম্বরে কল দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনার পরদিন ভৈরব রেলওয়ে থানায় তিনজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বামী।
পুলিশ জানায়, রোববার সকালে গ্রেফতারকৃত দুই ধর্ষককে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভুক্তভোগী গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঐ গৃহবধূ পলাশে একটি জুট মিলে চাকরি করেন। তার স্বামী চট্টগ্রামে থাকেন।