[ দেশজুড়ে ]
স্টেশনের প্লাটফর্মে ভিক্ষুকের লাশ, মর্গে পাঠাল পুলিশ
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের প্লাটফর্ম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল পুলিশ।
পুলিশ ও রেলস্টেশ প্লাটফর্মের কয়েকজন জানায়, মঙ্গলবার বিকেলে রেলস্টেশনের টিকেট কাউন্টারের সামনে অজ্ঞাত এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন কয়েক জন যুবক। পরে যুবকেরা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানায়। ৯৯৯ ফোন পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ব্যক্তি ভিক্ষা করতেন। তিনি রেলস্টেশনের প্লাটফর্মে থাকতেন। তার সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আজ বিকেলে ৯৯৯ কল পেয়ে সদর থানার এসআই সুজন কুমার চক্রবর্তীর নেতৃত্বে একদল রেল স্টেশনের প্লাটফর্ম থেকে লাশটি উদ্ধার করে। পরে লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখনো পরিচয় শনাক্ত হয়নি। তার আনুমানিক বয়স ৪৫ হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!