প্রেমের পর বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অতঃপর...
ঢাকার কেরানীগঞ্জে প্রথমে প্রেম অতঃপর বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছেন ভিকটিমের মা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে ঐ উপজেলার রোহিতপুর ইউনিয়নের লাখিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, লাখিরচর গ্রামের শুকুর মিয়ার ছেলে শিখর ঐ কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছিল। সবশেষ সোমবার রাত ৮টার দিকে ঐ কিশোরী শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় শিখর তাকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে।
ঘটনা নাজানি হলে ভুক্তভোগীর স্বজনরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ছেলের পরিবারকে বিষয়টি জানায়। কিন্তু ছেলের পরিবার কর্ণপাত না করায় মেয়ের মা কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।
.png)
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. আবু সালাম মিয়া জানান, প্রেমের ফাঁদে ফেলে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।