ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভূমধ্যসাগরে ঠাণ্ডায় প্রাণ হারানো একজনের লাশ দেশে পৌঁছেছে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২২
ভূমধ্যসাগরে ঠাণ্ডায় প্রাণ হারানো একজনের লাশ দেশে পৌঁছেছে 
ভূমধ্যসাগরে ঠাণ্ডায় প্রাণ হারানো ৭ বাংলাদেশির মধ্যে ইমরান হাওলাদার নামে একজনের লাশ দেশে পৌঁছেছে।  ছবি: সংগৃহীত

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠাণ্ডায় প্রাণ হারানো ৭ বাংলাদেশির মধ্যে ইমরান হাওলাদার নামে একজনের লাশ দেশে পৌঁছেছে। 

শুক্রবার একটি ফ্লাইটে তার লাশ ঢাকায় এসে পৌঁছায়। এদিন রোমের বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্ক ইমরান হাওলাদারের লাশ গ্রহণ করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

ইমরান হোসেনের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অ্যাম্বুলেন্সে তার লাশ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি লাম্পেডুসা দ্বীপে যাওয়ার সময় দীর্ঘক্ষণ তীব্র ঠাণ্ডায় ৭ বাংলাদেশ নাগরিক মারা যান। তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, একই গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পী। মারা যাওয়া অপর দুই জন হলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।

ধাপে ধাপে তাদের লাশও দেশে আসবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!