ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তুলার মিলে ভয়াবহ আগুন, ২০ লাখ টাকার ক্ষতি 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০২২
তুলার মিলে ভয়াবহ আগুন, ২০ লাখ টাকার ক্ষতি 
মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি তুলার মিল পুড়ে গেছে। ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি তুলার মিল পুড়ে গেছে। শুক্রবার  রাত ১০ টার দিকে প্রসাদপুর বাজারের দক্ষিণে ইনডেক্স কলেজের পূর্ব পার্শ্বে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সারাদিন তুলার মিল বন্ধ ছিলো। কিন্তু কিভাবে আগুনের সুত্রপাত হয়েছিল তা কেউ নিশ্চিত নয়। তবে রাত পৌণে ১০ টার দিকে হঠাৎ করে একটি বিকট আওয়াজ হয়। এরপর তুলার মিলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পরে  

সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে দুটি মিলের সব মালামাল পুড়ে গিয়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মিল মালিকেরা।

Advertisement

ছোট বেলালদহ গ্রামের মিল মালিক সৌদি প্রবাসী আয়নালের স্ত্রী মোর্শেদা খাতুন এবং বড়পই গ্রামের মোবারকের স্ত্রী নুরুন্নাহার বিবি জানান, রাত ১০ টার দিকে তারা নিজ বাড়িতে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসের লোকজনকে সংবাদ দেন। ততক্ষণে মিলের সব মালামাল পুড়ে যায়। 

মান্দা ফায়ার সার্ভিসের স্টেশন  লিডার শফিউর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এতে প্রায় ১৫ থেকে ২০  লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান অগ্নিকাণ্ডে দুটি মিল পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে  আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস সদস্যদের দিক নির্দেশনা প্রদান করাসহ আশেপাশের লোকজনসহ ক্ষতিগ্রস্তদের আতঙ্কিত না হওয়ার জন্য আহবান জানান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!