ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২২
শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরে ফাতেমা আক্তার নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার জেলা সদরের বাগরাকসা মহল্লার এলজিইডি অফিস সংলগ্ন এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

মৃত ফাতেমার বাবার বাড়ি নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের ছিটপাড়া এলাকায়। তিনি সেখানেই বসবাস করতেন। তার স্বামীর নাম রফিকুল ইসলাম। স্থানীয়রা বলছেন, ওই নারীর মৃত্যু রহস্যজনক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 আরো পড়ুন: টিউবওয়েলে উঠছে গ্যাস, জ্বলছে আগুন

Advertisement

ফাতেমার স্বজনরা জানান, স্বামীর সঙ্গে দেখা করতে ফাতেমা নালিতাবাড়ী থেকে দুই সন্তানসহ সপ্তাহখানেক আগে শেরপুর শহরে আসেন। উঠেন ফুফাতো বোন রুপালী আক্তারের ভাড়া বাসায়। দুইদিন আগে তার স্বামী টাকা ও বাচ্চাদের জন্য পোশাক কিনে দেন। কিন্তু গতরাতে রহস্যজনকভাবে ফাতেমার মৃত্যু হয়। 

শেরপুর সদর থানার ওসি মুনছুর আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই গৃহবধূর মৃত্যুর আসল কারণ উদঘাটন করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!