নিহত আনোয়ার নগরীর বায়েজিদ বোস্তামী থানার ওয়াপদা গেট এলাকার এনাম সাহেবের কলোনির কালা চানের ছেলে। তিনি পেশায় রঙমিস্ত্রি ছিলেন।
আরো পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
.png)
জানা গেছে, তিনতলা ভবনটি রাঙানোর কাজ করছিলেন আনোয়ার। একপর্যায়ে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন বলেন, গুরুতর আহত আনোয়ারকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বহুতল ভবন থেকে নিচে পড়ে যান বলে জেনেছি।