ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চপুকুরে আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২২
পঞ্চপুকুরে আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ
নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র, কাপড় ও টিন বিতরণ করেছে নীলফামারী জেলা পরিষদ

নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র, কাপড় ও টিন বিতরণ করেছে নীলফামারী জেলা পরিষদ।

সোমবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এসব বিতরণ করেছেন।

জয়নাল আবেদীন জানান, রাতেই বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা গ্যাসের চুলা থেকে আগুন লাগে, পরে একে একে ২১টি বাড়ি পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৭টি পরিবার। ক্ষতিগ্রস্ত সব পরিবার খুবই গরিব ও খেটে খাওয়া মানুষ। তারা সবাই আজ নিঃস্ব। তাদের পাশে কিছুটা সহযোগীতার হাত বাড়িয়েছে জেলা পরিষদ।

Advertisement

তিনি আরো বলেন, আমরা প্রতিটি পরিবারকে ১ বান্ডেল করে টিন, খাদ্যসামগ্রী, শীতবস্ত্র আর কাপড় দিচ্ছি, যাতে তারা কষ্ট কিছুটা লাঘব করতে পারে।

উল্লেখ্য, রোববার রাত সাড়ে ৯টায় পঞ্চপুকুর ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় আগুন লাগার ঘটনায় ২৮টি পরিবার ক্ষতিগ্রস্ত  হয়েছে। তার মধ্যে ২১টি পরিবার সর্বস্ব হারিয়েছে। নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!