ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক মনির

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২২
নালিতাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক মনির
নালিতাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির

শেরপুরের নালিতাবাড়ী প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে গঠিত এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক হয়েছেন মনিরুল ইসলাম মনির।

এর আগে, একই বিকেলে বিদায়ী কমিটির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার এম.এ হাকাম হীরার সভাপতিত্বে প্রেস ক্লাবের সাধারণ অধিবেশন হয়। অধিবেশন শেষে নির্বাচনী কার্যক্রম শুরু হয়। এ নির্বাচনে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি পদে তিনজন ও সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন এবং অন্যান্য পদে একজন করে প্রার্থী অংশ নেন। পরে অন্যান্য সদস্যদের ভোটে আব্দুল মান্নান সোহেল সভাপতি ও মনিরুল ইসলাম মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, মাহফুজুর রহমান সোহাগ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, অর্থ সম্পাদক আল হেলাল, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, দফতর ও প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ, কল্যাণ তহবিল সম্পাদক এম. সুরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুঞ্জুরুল আহসান মুঞ্জু।

Advertisement

নালিতাবাড়ী প্রেস ক্লাবের নির্বাচনে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, ওসি বছির আহমেদ বাদল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, শেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, নকলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহজাদা স্বপন, শ্রীবরদী প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম বকুলসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!