বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সোনাইমুড়ী বাজারের চৌরাস্তা চাতারপাইয়া রোডের সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. বাবুল। ৩৫ বছর বয়সী বাবুল লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মধ্যম চরমার্টিন গ্রামের মো. লোকমানের ছেলে। তিনি সোনাইমুড়ী চৌরাস্তা কেশারপাড় আইডিয়াল স্কুলের পাশে ভাড়া বাসায় থাকতেন।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা হারুন অর রশীদ জানান, সকালে চৌরাস্তা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় চারজন যাত্রী নিয়ে সোনাইমুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন বাবুল। সোনাইমুড়ী বাজারের চৌরাস্তা চাতারপাইয়া রোডের সিটি সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।
এতে আহত ব্যাটারিচালিত অটোরিকশার চালক বাবুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।