ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর পরীক্ষায় প্রক্সি দিলেন স্ত্রী, কারাদণ্ড নিয়ে গেলেন জেলে

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০২২
স্বামীর পরীক্ষায় প্রক্সি দিলেন স্ত্রী, কারাদণ্ড নিয়ে গেলেন জেলে
আদালতের আদেশ: প্রতীকী ছবি

ঝালকাঠিতে স্বামী মতিয়ার রহমানের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে স্ত্রী কলেজ ছাত্রী মারিয়া রহমানকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বশির গাজি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট বশির গাজি জানান, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রের চলমান অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষার্থী ঝালকাঠি সরকারি কলেজের ছাত্র মতিয়ার রহমানে পরিবর্তে তার স্ত্রী বরিশাল সরকারি মহিলার কলেজের ছাত্রী মারিয়া রহমান প্রক্সি দিয়ে পরীক্ষায় অংশ নেয়। প্রক্সির এ বিষয়টি ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরিদর্শকদের নজরে আসলে প্রশাসনকে অবহিত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি দেওয়ার দায়ে মারিয়া রহমানকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!