[ দেশজুড়ে ]
গমক্ষেতে ১০৩ গাঁজা গাছ
গাঁজা গাছসহ গ্রেফতারকৃত লুৎফর ফকির
কুষ্টিয়ায় গমক্ষেতে গাঁজা চাষ করা হয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ১০৩টি গাঁজা গাছ। এছাড়া ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় লুৎফর ফকির নামে এক ব্যক্তিকে।
আটককৃত লুৎফর ফকিরের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর সদর ইউনিয়নের বেজপুর দক্ষিণপাড়ায়। তিনি ঐ এলাকার আজতুল মণ্ডলের ছেলে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লুৎফর ফকিরের বাড়ির পাশের গমক্ষেত থেকে ১০৩টি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। পরে নিজ বাড়ি থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে লুৎফর ফকিরকে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
দৌলতপুর থানার ওসি মো. জাবেদ হাসান জানান, লুৎফর ফকির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। ব্যবসার উদ্দেশ্যেই নিজের বাড়ির পাশের গমক্ষেতে গাঁজা চাষ করছিলেন তিনি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!