বহুতল ভবনে মিলল মা ও মেয়ের রক্তাক্ত লাশ
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় একটি বহুতল ভবন থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ভবনের ৬ তলা থেকে লাশ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। নিহত ব্যক্তিরা হলেন, রুমা চক্রবর্তী ও মিতু চক্রবর্তী। রুমার স্বামী স্থানীয় ডাল ব্যবসায়ী।
আটককৃতরা হলেন, স্থানীয় মো. জুবায়ের ও আটক নারীর নাম জানা যায়নি।
.png)
আরো পড়ুন: ১৮ কোটি টাকা হাতিয়ে নেয়া সেই প্রতারক আমিন গ্রেফতার
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান জানান, আটককৃত জুবাইয়ের মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নিহতদের বাসার দরজায় নক করেন। এ সময় রুমা চক্রবর্তী দরজা খোলা মাত্র জুবাইয়ের তার পেটসহ পুরো শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে একইভাবে কক্ষে থাকা মিতুকেও ছুরিকাঘাত করে হত্যা করেন জুবাইয়ের।
তিনি আরও জানান, রক্তাক্ত ছুরি নিয়ে আটক নারীকে নামতে দেখে সন্দেহ হলে নিহতের প্রতিবেশীরা ভবনের প্রধান দরজা বন্ধ করে দেন। পরে তাদের আটক করে পুলিশে দেন তারা। তবে নিহতদের শরীরে ছুরির আঘাতের অনেক চিহ্ন রয়েছে। এখনই সব বলা যাচ্ছে না।