[ দেশজুড়ে ]
বাড়ি ফেরার পথে লাশ হলেন সাবেক ইউপি সদস্য
ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরায় কাঠবোঝাই ইঞ্জিন ভ্যানের ধাক্কায় সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান ওরফে ছোট খোকন নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কে শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত নাসের সরদারের ছেলে ও সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
আরো পড়ুন: উখিয়ায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
.png)
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির জানান, হাবিবুর রহমান ছোট খোকন হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় কাঠবোঝাই একটি নসিমন (ইঞ্জিনচালিত ভ্যান) তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!