[ দেশজুড়ে ]
‘গ্রাম্য সালিসে যেন নারী নির্যাতন-ধর্ষণের মতো ঘটনার বিচার না করা হয়’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের বিট পুলিশিংয়ের সমাবেশে প্রধান অতিথি ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহ পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, গ্রাম্য সালিসের মাধ্যমে অনেক স্থানীয় বিরোধ মীমাংসা হয়। কিন্তু একটা বিষয় গ্রাম্য মাতব্বর বা ইউপি চেয়ারম্যান-মেম্বাররা ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনার বিচার করতে পারবে না। এজন্য থানা পুলিশের সহায়তা নিতে হবে। থানা অফিসারকে অবগত করতে হবে। ভুল করেও যদি এ ধরণের বিচার সালিশ কেউ করে, তাহলে তা অপরাধ বলে গণ্য হবে।
রোববার বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের বিট পুলিশিংয়ের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেয় না পুলিশ। পুলিশের কোনো সদস্য যদি অপকর্ম করে এমনকি মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
.png)
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন। ৃ
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!