শুক্রবার রাত ১১টার দিকে ঐ উপজেলার বালীয়াতলী ইউনিয়নের আইয়ুমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার জুলেখা বেগম ঐ গ্রামের রুহুল সরদারের স্ত্রী।
.png)
তিনি বলেন, ১৮ বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে আমার স্বামীর মৃত্যু হয়। এরপর থেকে তিন মেয়েকে নিয়ে নদ-নদীতে মাছ ধরে পেটের খাবার জোগাড় করছিলাম। গত বছর আমার ঘর নিমার্ণের জন্য কাঠ কিনতে স্থানীয় হাসান নামে এক যুবকের কাছে ৪৫ হাজার টাকা দেই। টাকা নেয়ার পর থেকে বিভিন্ন সময়ে কাঠ দেওয়ার কথা বলে টালবাহানা করতে থাকে সে।
জুলেখা বেগম বলেন, শুক্রবার রাতে ফের টাকা ফেরত চাইলে হাসান, শাহীন এবং ইদ্রিস ঘরে ঢুকে আমাকে মারধর করে। এ সময় আমার অন্তঃসত্ত্বা মেয়ে মনি তাদের বাধা দিলে তাকেও এলোপাতাড়ি মারধর করে। এছাড়া ঘরের মালামাল ভাঙচুর করে।
ভুক্তভোগীর প্রতিবেশী সাফিয়া বেগম বলেন, চিৎকার শুনে আমরা ছুটে এসে দেখি হাসানসহ তিনজন ওই বিধবাকে হুমকি দিয়ে ঘর থেকে বেড়িয়ে যাচ্ছে। ঐ সময় জুলেখা ঘরের মধ্যে পড়ে ছিলেন। হাসানসহ ঐ তিনজন এলাকায় বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করব।