ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিয়ালে খাওয়া লাশ ঝুলছিল কবরস্থানের গাছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ২৩ মার্চ ২০২২
শিয়ালে খাওয়া লাশ ঝুলছিল কবরস্থানের গাছে
সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কবরস্থানে গাছে ঝুলন্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঐ উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। লাশটি ২০-২৫ দিন আগের হওয়ায় এবং পচে নষ্ট হয়ে যাওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সরাইল থানার ওসি আসলাম হোসাইন জানান, কবরস্থানের গাছের ডালে একটি লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশটি অন্তত ২০-২৫ দিন আগের। এর নিচের অংশ শিয়াল খেয়ে নষ্ট করে ফেলেছে। উপরের অংশটুকুও কঙ্কাল হয়ে গেছে।

Advertisement

তিনি আরো জানান, কবরস্থানটি গহীন অরণ্যে হওয়ায় সেখানে মানুষের আসা-যাওয়া ছিল না। দীর্ঘদিন ধরে সেখানে কাউকে কবরও দেওয়া হয়নি। গ্রামের এক বাড়ির ছাগল কবরস্থানটিতে ঢুকে যায়। দুই কিশোর ছাগলটি আনতে গেলে গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায়। পরে স্থানীয় লোকজন খবর দিলে সেটি উদ্ধার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!