ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘পাগলা’ শিয়ালের কামড়ে বনরক্ষীসহ ৮ জন আহত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১২, ৯ ফেব্রুয়ারি ২০২২
‘পাগলা’ শিয়ালের কামড়ে বনরক্ষীসহ ৮ জন আহত
‘পাগলা শিয়াল’ ফাইল ছবি

লালমনিরহাটে ‘পাগলা’ শিয়ালের কামড়ে বন রক্ষীসহ ৮ জন আহত হয়েছে । বুধবার বিকালে জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস শালবনে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে পরে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় জানান, ঐ শালবনে হঠাৎ করে একটি ‘পাগলা শিয়ালের আক্রমণে বনরক্ষী খায়রুল ইসলাম, আ. জলিল,  রমিচা,  বিনদ চন্দ্র বর্মন, জাহানারা বেগমহ ৮ জন আহত হয়।

খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।

Advertisement

বনরক্ষী খায়রুল ইসলামের ফোনে যোগাযোগ করলে তার স্ত্রী জানান, বনরক্ষী খায়রুলসহ আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে যাচ্ছেন।

হাতীবান্ধার থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!