সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ঘারুয়া গ্রামের চুন্নু মাতব্বরের ছেলে ইমন ও রমজান মাতব্বরের ছেলে সজীবের দোকান থেকে একটি সিগারেট কেনেন। এরপর ইমন দোকানদার সজীবের কাছে ম্যাচ চান। সজীব ম্যাচ দিতে না পারায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ইমনকে থাপ্পড় দেন তিনি।
এর সূত্র ধরে বিকেলে রমজান মাতব্বর ছাগল নিয়ে পার্শ্ববর্তী ডাঙ্গারপাড় যাওয়া পথে তাকে মারধর করা হয়। রাতে গ্রামবাসী সালিশে ব্যর্থ হলে বুধবার সকালে মাইকিং করে সংঘর্ষের ডাক দেওয়া হয়। পরে সংঘর্ষটি বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টাব্যাপী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হন। এ সময়ে বাজারের কিছু দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
.png)
ভাঙ্গা থানার ওসি মো. সেলিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।