[ দেশজুড়ে ]
দাঁত-কাপড় দেখে শনাক্ত শিয়ালে খাওয়া সেই লাশ
স্বজনদের আহাজারি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কবরস্থানের একটি গাছে ঝুলন্ত লাশটির পরিচয় মিলেছে। লাশটি ৭২ বছর বয়সী আবু তাহেরের বলে শনাক্ত করেছেন স্বজনরা।
বুধবার বিকেলে লাশটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, বেলা ১১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের একটি কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, লাশ উদ্ধারের খবর চারপাশে ছড়িয়ে পড়লে নরসিংহপুর গ্রামের আবু তাহেরের পরিবার ছুটে আসে। পচে যাওয়ায় লাশটি শনাক্ত করা কঠিন ছিল। লাশের দাঁত, পাশে থাকা কাপড় ও স্যান্ডেল দেখে আবু তাহেরের বলে শনাক্ত করেন স্বজনরা।
.png)
তিনি আরো জানান, মানসিকভাবে অসুস্থ ছিলেন আবু তাহের। ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ঝুলে থাকায় লাশের নিচের অংশ শিয়ালে খেয়ে ফেলেছে। উপরের অংশটুকু কঙ্কাল হয়ে গেছে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!