[ দেশজুড়ে ]
হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৯
হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ছবি: ডেইলি বাংলাদেশ
সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়বিন্নি গ্রামের শহিদুল ইসলাম ও শেখপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক সপ্তাহ আগে দুপুরে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক বিজু ও বকুলকে মারধর করে সিরাজুলের লোকজন। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয় ১০ জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল নেয়া হলে চিকিৎসক আলতাফ নামের একজনকে মৃত ঘোষণা করে। নিহত আলতাফ বেড়বিন্নি গ্রামের নকিম উদ্দিনের ছেলে।
এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!