মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার তক্তারপুল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কারখানার মালিক খোরশেদ আলম ওরফে জিসান ও তার মামা জাহাঙ্গীর আলম।

.png)
বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বলেন, তক্তারপুল এলাকার বিসমিল্লাহ কলোনি গলির কাছে শোয়েব মঞ্জিল নামে একটি ভবনের নিচতলা ভাড়া নিয়ে মাস ছয়েক আগে ভেজাল জুস কারখানাটি চালু করেন জিসান। গোপন সংবাদে মঙ্গলবার গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে জিসানসহ দুজনকে আটক করা হয়। ওই সময় কারাখানাটি থেকে সাত হাজার ৯২০ প্যাকেট লিচি ড্রিংকস, এক হাজার ২০০টি আইস ললি, মিকশ্চার মেশিন, মোড়কে ভরার হিটারসহ বিভিন্ন সরঞ্জাম এবং জুসের প্যাকেট ও স্টিকার উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, ‘ইমানদার’ নাম দিয়ে রঙ, পানি ও ফ্লেভার ব্যবহার করে ভেজাল জুস, আইসক্রিম, চকলেট তৈরি করছিলেন তারা। বিএসটিআইয়ের কোনো অনুমোদনও তাদের ছিল না।