ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে স্ত্রীর গলাকাটা লাশ, স্বামী পলাতক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ৯ মে ২০২২
ঘরে স্ত্রীর গলাকাটা লাশ, স্বামী পলাতক
গলাকেটে হত্যা-প্রতীকী ছবি

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় রুপা বেগম নামে নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে ঐ এলাকার দনপর্দ্দি গ্রামের মজিদের বাড়ির দ্বিতল বিল্ডিং এর নিচতলা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রুপা বেগম একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার প্রধানিয়া বাড়ির নাছির দেওয়ানের স্ত্রী। তার দুই ছেলে সন্তান রয়েছে। ঘটনার পর থেকে ঐ নারীর স্বামী নাছির দেওয়ান পলাতক রয়েছেন। রুপা বেগম এর বাবার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা লিটন হাজার জানান, নাছির দেওয়ান স্ত্রী সন্তান নিয়ে মজিদের বাড়িতে ভাড়া থাকেন। পেশায় রং মিস্ত্রি। রোববার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কি কারণে এই ঘটনা কেউই এই মুহূর্তে বলতে পারছে না।

Advertisement

এদিকে, সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গোয়েন্দা পুলিশ (ডিবি), পিবিআই ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল জানান, মজিদের বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনি ব্যবস্থাসহ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!