ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজের বন্দুকের গুলিতে বনকর্মী নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ১৮ মে ২০২২
নিজের বন্দুকের গুলিতে বনকর্মী নিহত
ঈদগাঁও থানা, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওয়ে নিজের বন্দুকের গুলিতে আখতারুজ্জামান নামে এক বনকর্মী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঐ উপজেলার ভোমরিয়া ঘোনা রেঞ্জের ভাদিতলা বাগানে এ ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে বনকর্মী আখতারুজ্জামান একজন সহকারী নিয়ে বাগানে নিয়মিত টহলে যান। সেখানে তার নামে এন্ট্রি করা বন্দুকটিতে ত্রুটি দেখা দিলে নিজেই মেরামতের চেষ্টা করেন। এক পর্যায়ে গুলি বের হয়ে তার গলায় ঢুকে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আখতারুজ্জামানের।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!