ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হঠাৎ উধাও ভাই-বোন, কয়েক মিনিট পর ভেসে উঠল পুকুরে

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ৩১ মে ২০২২
হঠাৎ উধাও ভাই-বোন, কয়েক মিনিট পর ভেসে উঠল পুকুরে
ফাইল ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- পেকপাড়া গ্রামের ফরিদ আলীর ছয় বছর বয়সী ছেলে সোহান ও বাঁশতলা গ্রামের আবুল হোসেনের চার বছরের মেয়ে আফরোজা। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই-বোন।

স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই শিশু। হঠাৎ তারা উধাও হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাদের দেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়।

Advertisement

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পারিবারের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!