সোমবার রাতে সাভারের শিমুলতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ওই তরণীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।
.png)
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ইউসুফ আলী বলেন, রাত ৯টার দিকে রক্তাক্ত ও জখম এক তরুণীকে আমাদের হাসপাতালের সামনে রেখে চলে যান কয়েকজন লোক। পরে ডাক্তাররা পরীক্ষা করে দেখেন ওই তরুণী আগে থেকেই মৃত। পরে থানায় জানালে লাশটি উদ্ধার করে পুলিশ।