ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুলার পাশে মাটি খুঁড়ে মিলল গাঁজা, আটক ২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ২০:১৭, ৭ জুলাই ২০২২
চুলার পাশে মাটি খুঁড়ে মিলল গাঁজা, আটক ২
গাঁজাসহ আটককৃতরা

পটুয়াখালীর কলাপাড়ায় ২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ধানখালী ইউপির লোন্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা করা হয়। 

এ সময় ব্যবসায়ী মামুন মৃধার নিজ বাড়ির রান্না ঘরে চুলার পাশের মাটি খুঁড়ে একটি রঙের কৌটায় রাখা পলিথিনে মোড়ানো এসব গাঁজা উদ্ধার করে পুলিশ। একই সময় মাদক ব্যবসায়ী মামুন মৃধার সহযোগী জহিরুল ইসলামকেও আটক করা হয়।

আটককৃত মামুন মৃধা ঐ ইউপির রব মৃধার ছেলে ও জহিরুল একই ইউপির ছালাম হাওলাদারের ছেলে।

Advertisement

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, তিন মাস আগে মামুনকে মাদকসহ গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসায় জড়ান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ মামুন ও জহিরুলকে আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!