[ দেশজুড়ে ]
নামাজ পড়তে গিয়ে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
ফিরোজ আহমেদ
নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় বনপাড়া হাইওয়ে থানার কনস্টেবল ফিরোজ আহমেদ (৩৬) নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফিরোজ আহমেদ সিরাজগঞ্জের বেলকুচির কল্যাণপুর গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় উপজেলার বনপাড়া হারোয়া সরকার পাড়া মসজিদে যাচ্ছিলেন। এ সময় সরকার পাড়া মসজিদে সামনে পৌঁছলে রাফি পরিবহনের একটি বাস ফিরোজকে চাপা দেয়। তাকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
.png)
তিনি আরো বলেন, বাসটিকে জব্দ করা হলেও পালিয়েছেন চালক ও হেলপার।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!