ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩২, ২৫ আগস্ট ২০২২
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত মো. জোবায়ের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের লাল মিয়ার ছেলে।

Advertisement

হাসান বারী নুর বলেন, বুধবার ভোরে ঐ রোহিঙ্গা ক্যাম্পের সন্দেহজনক একটি ঘর ঘেরাও করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক কৌশলে পালিয়ে যায়। পরে ঘরটিতে তল্লাশী চালিয়ে ২টি বন্দুক ও ৮টি গুলি পাওয়া যায়। এ সময় ঘর থেকে রোহিঙ্গা সন্ত্রাসী জোবায়েরকে আটক করা হয়।

এপিবিএন কর্মকর্তা হাসান বারী নুর বলেন, আটককৃত জোবায়ের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অপরহরণসহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!