ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ হারালেন ২ চালক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ১৫ সেপ্টেম্বর ২০২২
অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ হারালেন ২ চালক
অটোরিকশা -ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকার একটি গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- রংপুর জেলার পীরগাছা উপজেলার ৪০ বছর বয়সী হারুন ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার লিটন। টঙ্গীর বউবাজার এলাকার স্বপনের গ্যারেজের রিকশা ভাড়ায় চালাতেন তারা।

টঙ্গী পূর্ব থানার এসআই নজরুল ইসলাম জানান, রাতে ওই গ্যারেজে নিজের অটোরিকশা চার্জ দেন হারুন। ভোরের দিকে বিদ্যুতের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে বাঁচাতে গেলে লিটনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!