ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় গাঁজাসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ২৬ সেপ্টেম্বর ২০২২
কসবায় গাঁজাসহ আটক ৫
গাঁজাসহ আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে কসবা উপজেলার গুরুহিত গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কসবা উপজেলার শাসসু মিয়ার ছেলে মাইনুদ্দিন, একই উপজেলার আকবপুর গ্রামের মনু মিয়ার ছেলে সোহাগ মিয়া, গুরুহিত গ্রামের আবুল কালামের ছেলে আরিফুল ইসলাম, গাঙ্গের পাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে অন্তর মিয়া এবং গুরুহিত গ্রামের লিটন মিয়ার ছেলে আশরাফুল ইসলাম।

এ তথ্য নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুরুহিত গ্রামের আবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মাইনুদ্দিনের ঘরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!