ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইনে বিকল ট্রাক, অল্পের জন্য বাঁচলেন ট্রেনযাত্রীরা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ৩০ অক্টোবর ২০২২
রেললাইনে বিকল ট্রাক, অল্পের জন্য বাঁচলেন ট্রেনযাত্রীরা
রেললাইনে প্রত্যক্ষদর্শীরা

দিনাজপুরের হিলিতে রেললাইনে পাথরবাহী ট্রাক বিকল হয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মিতালী এক্সপ্রেস ট্রেনের ৮৪ যাত্রী।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে হিলি চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী।

তিনি বলেন, ভারতের শিলিগুড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এক্সপ্রেস ডাউন ট্রেনটি বিকেল ৪টা ২৫ মিনিটে উত্তরের স্টেশন বিরামপুর ছাড়ে। এ সময় হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আমদানি করা পাথরবাহী একটি ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। পরে ৪টা ৩৩ মিনিটে ১ নম্বর সিগন্যাল ডাউনের কাছে গিয়ে লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামানো হয়।

Advertisement

স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী আরো বলেন, বিকেল ৪টা ৪৭ মিনিটে ট্রাকটি সচল হয়। এরপর রেললাইন ছেড়ে যায়। ৪টা ৫০ মিনিটে হিলি চেকপোস্ট এলাকা থেকে ছেড়ে যায় মিতালী এক্সপ্রেস ট্রেনটি। এতে মিতালী এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে ১৭ মিনিট দেরি হয়। তবে ট্রেন ও ট্রাকটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

ট্রেনের সহকারী চালক ইউসুফ আলী বলেন, ভারত থেকে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর থেকে চালিয়ে নিয়ে আসছিলাম। বিরামপুর অতিক্রম করে হিলি রেলস্টেশনে ঢোকার আগে লাল পতাকা দেখে ট্রেনটিকে দ্রুত থামিয়ে দেই। পরে স্টেশন মাস্টারের মাধ্যমে জানতে পারি লাইনের ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!