শুক্রবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন- উসমান মিয়া, সোহেল খাদেম, সোহাগ মিয়া, রোমান মিয়া, তারিফ মিয়া, আব্দুল হালিম, আলী নুর, আনোয়ার হোসেন, খালিমা খাতুন ও নিপা বেগম।
.png)
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম।
তিনি বলেন, পৃথকভাবে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ছয়জন গ্রেফতারী পরোয়াভূক্ত ও বাকী চারজন বিভিন্ন অপরাধে জড়িত আসামি। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নির্মূলে এ অভিযান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।