ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছোট্ট নাতিকে বাঁচাতে গিয়ে দাদাও হলেন নিথর

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ৬ ডিসেম্বর ২০২২
ছোট্ট নাতিকে বাঁচাতে গিয়ে দাদাও হলেন নিথর
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কান্দারপাড়া গ্রামের হাউজ মেটের বাসিন্দা ৬০ বছর বয়সী মজিবুর রহমান ও তার তিন বছরের নাতি কাউসার আহমেদ।

স্থানীয়রা জানায়, দুপুরে নাতি কাউসারকে সঙ্গে নিয়ে পাশে থাকা সেচপাম্পে যান মজিবুর। এ সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় কাউসার। একপর্যায়ে নাতিকে বাঁচাতে গিয়ে দাদাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. দেবাশীষ রাজবংশী বলেন, দুপুরে দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তারা মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!