ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা চুরির পর পার্টস আলাদা করে ফেলতো তারা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
অটোরিকশা চুরির পর পার্টস আলাদা করে ফেলতো তারা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় চুরি হওয়া চারটি অটোরিকশা উদ্ধার করা হয়। পরে চোর চক্রের সদস্যদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সোমবার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা আশফাকুজ্জামান জানান, গেল ১০ ফেব্রুয়ারি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি চাঙ্গিনী এলাকা থেকে ফজলুর রহমান নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় ফজলুর রহমান বাদী হয়ে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। 

Advertisement

পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ২৬ ফেব্রুয়ারি একটি অভিযান চালায়। অভিযানে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের তথ্য মোতাবেক চোর চক্রের আরো ৬ সদস্যকে রোববার রাতে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার বেহুতা গ্রামের মো. সাইদুর রহমান (৩০), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকার মো. রুবেল (২৮), চান্দিনা উপজেলার অম্বরপুর গ্রামের মো. শরীফ (৩২), লালমাই উপজেলার সোন্ডা গ্রামের মো. শাহ ইমরান ওরফে শাহিন (৩৪), চান্দিনা উপজেলার শাকুছ গ্রামের মো. ছাদেক হোসেন (৩৭), চান্দিনার মহিচাইল গ্রামের মো. রুবেল (২৫), চাঁদপুর জেলার কুটিয়া লক্ষ্মীপুর গ্রামের মো. মানিক হোসেন (২৭), চান্দিনা উপজেলার মুরাদনগর গ্রামের মো. লিটন (৩২) ও সদর দক্ষিণ উপজেলার দারোরা লক্ষ্মীপুর গ্রামের দেলোয়ার হোসেন (৩০)।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চুরির পর খুব দ্রুত অটোরিকশাগুলোর পার্টস আলাদা করা হতো। কখনো কখনো রং পরিবর্তন করা হতো। এছাড়াও ব্যাটারি খুলে বিক্রি করে দিতো চোর চক্রের সদস্যরা। এতে সহজে অটোরিকশা খুঁজে পাওয়া যেতো না। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেস বড়ুয়াসহ গোয়েন্দা পুলিশের অন্যান্য সদস্যরা। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!