ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘হেরে গেছি, বিদায়-ভালো থেকো তুমি’

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৩, ২৭ মার্চ ২০২৩
‘হেরে গেছি, বিদায়-ভালো থেকো তুমি’
রনজু আহমেদ

নাটোরের গুরুদাসপুরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন রনজু আহমেদ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী।

রোববার রাত ১টার দিকে রনজুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রনজু উপজেলার কাছিকাটা এলাকার হরফ আলীর ছেলে এবং কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, ‘হেরে গেছি, ভালো থেকো তুমি, এ পৃথিবী’ লিখে ফেসবুক লাইভে এসে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন রনজু। লাইভ চলার প্রায় ৯ মিনিটের মাথায় স্বজনরা  বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে ঘরে ঢুকে রনজুকে ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর দ্রুত রশি থেকে তাকে নামানো হয়। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। 

Advertisement

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!