নিহত সালমা বেগম ওই গ্রামের মৃত আবুল বশরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, গোরকঘাটা বাজার থেকে আড়াইশো কেজি লোহার রড় নিয়ে একটি ইজিবাইক ঘটিভাঙ্গা যাচ্ছিলো। ইজিবাইকের চালে চিকন রশি দিয়ে লোহার রডগুলো বাঁধা ছিল। দ্রুতগতির গাড়িটি বটতলা বাজারের পূর্ব পাশে স্পিড ব্রেকার পার হওয়ার সময় লোহার রডগুলো রাস্তার পাশে হেঁটে যাওয়া পথচারী বৃদ্ধ সালমা বেগমের গায়ে পড়ে। সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
নিহতের নাতি খালেদ মাহমুদ জানান, তার নানি প্রতিদিন সকালে তালিমে যান। শনিবার তালিমে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।