ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানের বরজে নিয়ে মাদরাসাছত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক জেলহাজতে

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ২ এপ্রিল ২০২৩
পানের বরজে নিয়ে মাদরাসাছত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক জেলহাজতে
প্রতীকী ছবি

বরিশালের গৌরনদীতে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলায় মোফাজ্জেল হোসেন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে ঐ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর ঐ রাতেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গৌরনদী মোফাজ্জেল হোসেন উপজেলার একটি মাদরাসার শরীরচর্চার শিক্ষক।

জানা যায়, শনিবার দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী শিশু শিক্ষার্থীকে একটি পানের বরজের মধ্যে নিয়ে ধর্ষণচেষ্টা চালান মোফাজ্জেল হোসেন। এ সময় আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন ঐ শিক্ষক।

Advertisement

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই রেদোয়ান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক মোফাজ্জেল হোসেনকে সুন্দরদী থেকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে আদালতে তোলা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!